শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

শাহজালালে আগুন: এক্সপ্রেসওয়েতে যানজটে আটকা ফায়ারের গাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

শেয়ার করুন:

শাহজালালে আগুন: এক্সপ্রেসওয়েতে যানজটে আটকা ফায়ারের গাড়ি
এলিভেটড এক্সপ্রেসওয়েতে যানজটে আটকা ফায়ার সার্ভিসের গাড়ি। ছবি- ঢাকা মেইল

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়ি এলিভেটড এক্সপ্রেসওয়েতে যানজটে আটকা পড়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন নেভানোর সরঞ্জামে ভর্তি ছিল।

এদিকে ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে তাদের ৩৬টি ইউনিট কাজ করছে। 
 
এর আগে দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল।

আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

S_Lead
 
বিমানবন্দরের একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।
 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী।

যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি। 

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর