শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচন

খালেদা জিয়া হলেও এগিয়ে শিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০১:২৬ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়া হলেও এগিয়ে শিবির
খালেদা জিয়া হলেও এগিয়ে শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের খালেদা জিয়া হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


ঘোষিত ফল অনুযায়ী, রাকসুর ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ১৩৭ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৩৫২ ভোট, যেখানে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ২৯৫ ভোট।

এজিএস পদে এগিয়ে আছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ১৭১ ভোট।

এএইচ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর