শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচন

আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ
আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দেওয়ার পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে হবিবুর রহমান হল, শহীদ আহমেদ আলী হল, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলসহ একাধিক কেন্দ্রে ভোটাররা এ ধরনের অভিযোগ করেন।

শিক্ষার্থীরা জানাচ্ছেন, ভোট দেওয়ার পর সামান্য ঘষলেই আঙুলের কালি উঠে যাচ্ছে। অনেকে পানি দিয়ে পরীক্ষা করে দেখেছেন, কালি পুরোপুরি মুছে যাচ্ছে। এতে ভোটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আব্দুল জাব্বার বলেন, ভোট দেওয়ার পর হাত দিয়ে ঘষতেই দেখি কালি উঠে যাচ্ছে। যদি এমন হয়, তাহলে কেউ চাইলে আবার ভোট দিতে পারবে। এতে জাল ভোটের আশঙ্কা তৈরি হয়।

সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী জুবায়ের বলেন, ভোট দিয়ে আসার পর কৌতূহলবশত পানি দিয়ে ধুয়ে দেখি, কালি উঠে যাচ্ছে। এভাবে হলে যে কেউ চাইলে একাধিকবার ভোট দিতে পারবে, কারণ হল আইডি কার্ডে অনেক সময় মুখ চিনে নেওয়া কঠিন হয়।

তবে বিষয়টি নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান কোনো আশঙ্কার কারণ দেখছেন না। তিনি বলেন, অমোচনীয় কালিগুলো বিদেশ থেকে আমদানি করা হয়। যেহেতু এটি জাতীয় নির্বাচন নয়, তাই দেশের ভালো উৎস থেকে কালি সংগ্রহ করা হয়েছে। প্রতিটি কলমের দাম পড়েছে ৮৭০ টাকা করে।

তিনি আরও বলেন, কালি উঠে যাওয়া বিষয়টি অত বড় করে দেখার কিছু নেই। ভোটারদের ছবি ও স্বাক্ষর মিলিয়ে ভোট দেওয়া হচ্ছে। একজন ভোটার কেবল একবারই ব্যালট নিতে পারবেন। তাই একই ব্যক্তি দ্বিতীয়বার ভোট দিতে পারবেন না। অমোচনীয় কালি মূলত একটি প্রতীকী বিষয়।


বিজ্ঞাপন


ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারাও জানিয়েছেন, অভিযোগ এলেও তা এখন পর্যন্ত ভোটের স্বাভাবিকতায় কোনো প্রভাব ফেলেনি। সব কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে।

এএইচ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর