শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচন

মন্নুজান হলের ফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

মন্নুজান হলের ফল ঘোষণা
মন্নুজান হলের ফল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মন্নুজান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল, আর সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


ঘোষিত ফল অনুযায়ী, রাকসুর ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২৩৬ ভোট।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ৮৪১ ভোট, যেখানে তার প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ৪৯৫ ভোট।

এজিএস পদে এগিয়ে আছেন ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৫৫৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্রার্থী জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩৭৮ ভোট।

এএইচ/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর