শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

রাকসু নির্বাচন: ২ ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

রাকসু নির্বাচন: ২ ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ২ ঘণ্টায় ২১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান।

বিভিন্ন হল পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের এই তথ্য দেন তিনি।


বিজ্ঞাপন


সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে প্রথম দুই ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত ২১ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বহু শিক্ষার্থী।

এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫। আর পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।

রাকসুতে মোট পদ ২৩টি, প্রার্থী ২৪৭ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট হল ১৭টি। প্রত্যেক হল ছাত্র সংসদে ১৫টি করে মোট ২৫৫টি পদের বিপরীতে নির্বাচন করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের ৪৬০ জন প্রার্থী এবং ৬টি নারী হলের প্রার্থী সংখ্যা ১৪১।

এএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর