শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বেড়াতে গিয়ে পুকুরে প্রাণ গেল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

বেড়াতে গিয়ে পুকুরে প্রাণ গেল জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে রিফাত মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রিফাত এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

বুধবার (১৫ মে) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

রিফাত মিয়া শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত মিয়া এবছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে দুই দিন আগে তার বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার চার বন্ধুকে সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে রিফাত। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে আর না উঠলে তার বন্ধুরা খুঁজতে থাকে। পরে তারা চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন।


বিজ্ঞাপন


পরে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায়ও তাকে খুঁজে পাওয়া না গেলে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দুই ঘণ্টা পর রিফাতের মরদেহ উদ্ধার করে।

বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ তুহিনুল হক বলেন, আমরা অনেক চেষ্টায়ও উদ্ধার করতে পারিনি। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় দুই ঘণ্টা পর রিফাত মিয়াকে উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থী রিফাতের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর