বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্দরে তিন নম্বর সংকেত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ১১:১৮ এএম

শেয়ার করুন:

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে বন্দরে তিন নম্বর সংকেত

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'দানা' আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়া উপজেলায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ঘূর্ণিঝড় দানা থেকে নিরাপদ সাতক্ষীরা উপকূল 

বর্তমানে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় দানা আজ সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। দুর্বল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সব মাছধরা ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। 

আরও পড়ুন: মুক্তাগাছার ৯ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর


বিজ্ঞাপন


এদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার, সাড়ে আট হাজার সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের আক্তার জাহান ঢাকা মেইলকে জানান, উপকূলে এলাকা দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে নদ-নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর