বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

পায়রা বন্দরের কাছে ঘূর্ণিঝড় ‘দানা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

পায়রা বন্দরের কাছে ঘূর্ণিঝড় ‘দানা’

ঘূর্ণিঝড় ‘দানা’ পায়রা সমুদ্র বন্দরের দিকে আরও এগিয়ে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি পায়রা সমুদ্র বন্দরের থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এটি একই এলাকায় ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়টি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।


বিজ্ঞাপন


ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এই পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর