শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় দানার প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি

ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালী জেলা এবং উপকূলজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি ও মাঝারি ধরনের হাওয়া বইছে। সাগর ও নদীতে বইছে জোয়ার। এদিকে দুর্যোগ মোকাবিলায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বুধবার (২৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দুর্যোগ মোকাবিলায় সব স্বেচ্ছাসেবী সংগঠনকে মাঠ পর্যায়ে কাজ করার কথা বলা হয়েছে।

pat

এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে নিরাপদ আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার। এদিকে বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলায় ঝড়ো হাওয়া-বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ করা গেছে। আরও ২-৩ দিন বিরামহীন বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরে ইতোমধ্যে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

thumbnail_patuakhali-2410030406

দেখা গেছে, কুয়াকাটা সমূদ্র সৈকতে বড় বড় ঢেউয়ের তাণ্ডব চলছে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলা হয়েছে।

thumbnail_images_-_2024-10-23T141309.597

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান ঢাকা মেইলকে জানান, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃহস্পতিবার সন্ধ্যার পরে আঘাত হানতে পারে ভারতে এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর