রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নির্মাণখাতে হলো ব্লকের ব্যবহার বাড়াতে রিহ্যাবের সঙ্গে মন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

শেয়ার করুন:

নির্মাণখাতে হলো ব্লকের ব্যবহার বাড়াতে রিহ্যাবের সঙ্গে মন্ত্রীর বৈঠক

পরিবেশ সুরক্ষা ও টেকসই নগরায়ণ নিশ্চিত করতে নির্মাণ খাতে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী হলো ব্লকের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দ।

রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্মাণ খাতে হলো ব্লকের ব্যবহার সম্প্রসারণ এবং এর প্রয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, সহসভাপতি-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ এবং অর্থবিষয়ক সহসভাপতি ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

সভায় পরিবেশবান্ধব নির্মাণ উপকরণের ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি নির্মাণ খাতে হলো ব্লকের প্রয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা এবং টেকসই নগরায়ণের লক্ষ্য অর্জনে এ ধরনের নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর