শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নতুন প্রেসিডেন্ট জুবায়ের, ইডি রাশেদুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নতুন প্রেসিডেন্ট জুবায়ের, ইডি রাশেদুল
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি।

বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটি এই দায়িত্ব বুঝে নেয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু জুবায়ের এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন রাশেদুল আলম সরকার।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে মো: আব্দুল কাদের তালুকদার ও সুব্রত কুমার দে দায়িত্ব পেয়েছেন। অন্যান্যের মধ্যে পরিচালক (প্রশাসন) হিসেবে এফ. এম. আশরাফুল আলম, পরিচালক (অর্থ) হিসেবে মো. হাফিজুর রহমান শেখ এবং পরিচালক (প্রচার ও যোগাযোগ) হিসেবে মো: আতিকুর রহমান মল্লিক দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে বিপিএস নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু জাফর মোহাম্মদ সালেহ্‌র সভাপতিত্বে নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও অনুমোদন সংক্রান্ত রেজুলেশন পাঠ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ড. মো. শিবলী সাদিক, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান।

নবনির্বাচিত সভাপতি আবু জুবায়ের তাঁর বক্তব্যে সরকারি নীতিমালায় সহায়তার জন্য পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় গ্রিন প্যানেল গঠনের জোরালো আহ্বান জানান। এ ছাড়া সহ-সভাপতি মো. আব্দুল কাদের তালুকদার পরিবেশ অধিদফতরের সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য স্বতন্ত্র সদস্যপদ চালু এবং সুব্রত কুমার দে পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত পরিবেশ সার্ভিস নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আমন্ত্রিত অতিথিরা পরিবেশ সুরক্ষা এবং পেশাজীবীদের সম্মিলিত উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর