মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

এসিতে বাড়ছে বিদ্যুৎ বিল, ভুল মোডে চালাচ্ছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

এসিতে বাড়ছে বিদ্যুৎ বিল, ভুল মোডে চালাচ্ছেন না তো?

গরমের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ছে বিদ্যুৎ বিল। স্বাভাবিকভাবে সব দোষ এসে পড়ে এসির ঘাড়ে। ঘর ঠান্ডা রাখতে এই যন্ত্র ব্যবহার করা হয়। আর সেটিই বাড়াচ্ছে ইলেকট্রিক বিল। তবে এসি চালালেই যে বিরাট বিল আসবে— এই ধারণা ঠিক নয়। অনেকসময় ভুল মোডে চালানোর কারণেও এসি বেশি বিদ্যুৎ খরচ করে। 

একটু বুদ্ধি করে চালালেই এসির বিদ্যুৎ খরচ কমানো যায়। কীভাবে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসে? চলুন জেনে নেওয়া যাক সেই উপায়- 

ac2

এসির স্টার সংখ্যা 

এসি সম্পর্কে সচেতনতা ক্রমশ বাড়ছে। এখন থেকে এসি কেনার আগে সেই যন্ত্রটি কত স্টারের তা দেখে দিন। ৫ স্টার সম্বলিত এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে। সেই তুলনায় ৩ স্টারের এসি ব্যবহারে বিল অনেকটাই বেড়ে যায়। 

ইনভার্টার নাকি নন ইনভার্টার? 

বিদ্যুৎ বিল যদি কমাতে চান তাহলে ইনভার্টার এসি কিনুন। এতে বিদ্যুৎ খরচ কম হয়। অন্যদিকে নন ইনভার্টার এসি ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। 
যেমন ধরুন, যদি ইনভার্টার এসি হয়, তাহলে তাতেও বিদ্যুতের খরচ অনেক কমে যেতে পারে। তবে এগুলি সবই হল এসি কেনার আগের সিদ্ধান্ত। কেনার পরে কী করে বিদ্যুতের বিল কম রাখবেন? দেখে নিন, সেই উপায়। 

ac3

এগুলো সবই এসি কেনার আগের সিদ্ধান্ত। কিন্তু কিনে ফেলার পর? এসি কেনার পর কিছু উপায় কাজে লাগালে বিদ্যুৎ বিল কম থাকে- 

এসির টার্বো মোডে কি বেশি বিদ্যুৎ খরচ হয়?

এসি ২৭ ডিগ্রির নিচে নামাবেন না। এতে বিদ্যুৎ বিল এক ধাক্কায় অনেকটা কমে যাবে। অনেক এসিতে টার্বো মোড থাকে। এটি কম ব্যবহার করতে চেষ্টা করুন। কারণ এসির টার্বো মোডে বেশি বিদ্যুৎ খরচ হয়। 

ac4

ড্রাই মোড চালু করলে কী হয়? 

অনেকসময় আমাদের কষ্টের কারণ হয় আর্দ্রতা। এসি যেমন ঠান্ডা করে, তেমনই কমায় আর্দ্রতা। প্রত্যেক এসিতেই ড্রাই মোড থাকে।প্রয়োজনে সেই মোডে চালিয়ে দেখুন। এতে ঘর শুষ্ক হয়ে যাবে, কমবে কষ্ট। অন্যদিকে কমপ্রেসার বন্ধ থাকায় কমবে বিদ্যুৎ বিলও।  

ফ্যান মোডে এসি চালালে কি বিদ্যুৎ বিল কমে? 

এসিতে ফ্যান মোডও থাকে। এতে কেবল হাওয়া বের হয়, ঘর ঠান্ডা হয় না। ঘর ঠান্ডা হয়ে গেলে এই মোডেও এসি চালাতে পারেন। এতে বিদ্যুতের খরচ ৮ ভাগের এক ভাগ হয়ে যায়। এভাবে বিদ্যুতের বিল অনেক কমিয়ে আনা সম্ভব। 

ac5

এসবের পাশাপাশি এসির সঙ্গে থাকা গাইডবুকও ভালো করে পড়ে নিন। কোম্পানি ভেদে বদলে যায় বিদ্যুতের বিল বাঁচানোর প্রক্রিয়াও। এক এক কোম্পানির এসি এক এক মোডে সবচেয়ে বেশি বিদ্যুতের সাশ্রয় করে। এসি চালানোর সময় এদিকে খেয়াল রাখুন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর