শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

‘যতদিন ও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকব’: ভেনেজুয়েলায় উদ্ধার হওয়া মা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

‘যতদিন ও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকব’: ভেনেজুয়েলায় উদ্ধার হওয়া মা
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী ছেলেসন্তানকে নিয়ে জীবিত উদ্ধার হয়েছেন ডায়ানা পাতিনো। ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার লা গুয়াইরা শহরের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিন বয়সী ছেলেসন্তানকে নিয়ে জীবিত উদ্ধার হয়েছেন ডায়ানা পাতিনো। তিনি বলছেন, সদ্যজাত সন্তানই তাকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা বলেন, গত বুধবার দেশটিতে সাত দশমিক দুই ও সাত দশমিক পাঁচ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হানার সময় তিনি উত্তর উপকূলীয় অঞ্চল লা গুয়াইরার একটি আটতলা অ্যাপার্টমেন্টে ছিলেন। তখন তার সঙ্গে ছিল ১৮ দিন বয়সী ছেলে হুয়ান ডেভিড।

তিনি বলেন, ভূমিকম্প অনুভব করার সঙ্গে সঙ্গেই ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ভবনটি ধসে পড়ে।

venezuala-4_20260629_101650769

ডায়ানা বলেন, ‘আমার মনে হচ্ছিল, আমি যেন বাতাসে উড়ছি। এরপর মনে হলো, পানি আর মাটির নিচে তলিয়ে যাচ্ছি। তারপর একটা গর্তে গিয়ে আটকে পড়ি।’

তিনি বলেন, ‘আমি জানি না কীভাবে ছিটকে পড়ার সময়ও আমার বাচ্চাকে হাতছাড়া হতে দিইনি। আসবাবপত্রের সঙ্গে ধাক্কা খেয়েছিলাম।’

ধ্বংসস্তূপের নিচে মা ও ছেলে প্রায় একদিন আটকে ছিলেন। বৃহস্পতিবার রাতে তাদের চিৎকার শুনতে পান উদ্ধারকারীরা। পরে উদ্ধারকারী দল তাদের জীবিত বের করে আনে।

ডায়ানা বলেন, ‘যতক্ষণ ও বেঁচে ছিল, আমারও বেঁচে থাকার তাগিদ ছিল। আমি বারবার ওর নাকের কাছে হাত দিয়ে দেখছিলাম, ও শ্বাস নিচ্ছে কি না।’

মা ও ছেলের নাটকীয় উদ্ধার অভিযানের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ১৮ দিনের হুয়ান ডেভিড এখন ভেনেজুয়েলার মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠেছে।

গত বুধবারের জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: বিবিসি বাংলা

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর