শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের পর ভেনেজুয়েলাকে চীন ও ফ্রান্সের সাহায্যের প্রস্তাব 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের পর ভেনেজুয়েলাকে চীন ও ফ্রান্সের সাহায্যের প্রস্তাব 

ভয়াবহ ভূমিকম্বে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সাহায্যের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলাকে ‘মহান বন্ধু’ বলেও উল্লেখ করেছেন তিনি।

এছাড়াও ভেনেজুয়েলাকে সাহায্যের প্রস্তাব দিয়েছে চীন, ফ্রান্স, ইতালি ও স্পেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও ​​জিয়াকুন বলেছেন, বেইজিং ভেনেজুয়েলাকে “সাধ্যমত সাহায্য করতে ইচ্ছুক”।

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন।

ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, “আমি ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবারবর্গকে এবং ঘটনাস্থলে নিয়োজিত সকলের প্রতি আমার গভীরতম সংহতি জানাচ্ছি।”

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছি। তিনি ভেনেজুয়েলার জনগণের প্রতি তার সংহতি ও সমর্থন ব্যক্ত করেছেন।

এছাড়াও ভেনিজুয়েলার প্রতি ‘আন্তরিক সংহতি’ প্রকাশ করেছেন ইতালির ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

এই দুর্যোগের প্রতিক্রিয়ায় মেলোনি লিখেছেন, আমি “গভীর উদ্বেগের” সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং মানবিক সাহায্য ও সহায়তার জন্য দ্রুত কাজ করতে চাই।

ভেনেজুয়েলার প্রতি সংহতি প্রকাশ ও সাহায্যের প্রস্তাব দেওয়া সর্বশেষ কর্মকর্তাদের মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ লিখেছেন, বিধ্বংসী ভূমিকম্পের পর ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার এবং স্পেনের পূর্ণ সমর্থন রইল। ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা।

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ বলেছেন, স্প্যানিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা প্রয়োজনীয় সব জরুরি সহায়তা প্রদানে প্রস্তুত। তিনি এক পোস্টে লিখেছেন, “ভ্রাতৃপ্রতিম ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার পূর্ণ সংহতি।”

অন্যদিকে, বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, “ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত যেসব তথ্য আমরা পেয়েছি, তাতে এটা স্পষ্ট যে সেখানকার পরিস্থিতি ভালো নয়। 

এই দুর্যোগ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সব ধরনের সাহায্য- সহযোগিতা করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। আমি আমাদের সব সরকারি সংস্থাকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশাবলী দিয়েছি। আমরা আমাদের নতুন এবং মহান বন্ধুদের পাশে থাকব।”

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাও-ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমরা ভেনেজুয়েলার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সহায়তা কার্যক্রম সংগঠিত করছি।”

ভেনেজুয়েলায় অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের সার্বিক পরিস্থিতি দূতাবাসের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর