শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

সহায়তার আশ্বাস দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

সহায়তার আশ্বাস দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের
ডোনাল্ড ট্রাম্প ও ডেলসি রদ্রিগেজ। ছবি: সংগৃহীত।

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের বিধ্বস্ত ভেনেজুয়েলাকে সহায়তা করতে চাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

সামাজিক মাধ্যমে ফেসবুকে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি।

ডেলসি রদ্রিগেজ বলেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে এবং যুক্তরাষ্ট্র সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

রদ্রিগেজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তসহ বিভিন্ন বিশ্বনেতাকেও ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ‘সহায়তা দিতে প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম’ এবং তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার একই এলাকায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। মূল কম্পনটি ছিল ভেনেজুয়েলায় আঘাত হানা নথিভুক্ত সবচেয়ে বড় ভূমিকম্প এবং গত ১২৫ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এরপর অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজ।

ভয়াবহ এই ভূমিকম্পে এ পর্যন্ত ৩২ জন নিহত এবং ৭০০ জন আহত হওয়ার তথ্য দিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

আতঙ্কে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন বাসিন্দারা

শক্তিশালী ভূমিকম্পের পর কারাকাসের আতঙ্কিত বাসিন্দা খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন।

তাদের আশঙ্কা, আবারো ভূমিকম্পের পরাঘাত হতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত ভবনগুলো হঠাৎ ধসে পড়তে পারে। অনেকে আবার স্বজনদের খোঁজে অপেক্ষা করছেন।

ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলাকালে কর্তৃপক্ষ মানুষকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে। তবে সবার আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর