সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারত-পাকিস্তান যুদ্ধ, বিবৃতি দিলো পিএসএল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যেও চলবে পিএসএল

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে ফের চরম উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায়। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারতের ছোড়া ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের ৯টি স্থানে হামলার ঘটনা ঘটে। পাল্টা জবাবে পাকিস্তানও চালিয়েছে প্রতিরোধমূলক হামলা। 

দেশটির দাবি, তাদের আঘাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। একটি ড্রোন ও একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছে। যেটি ভারতের পক্ষ থেকে পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরে মিসাইল হামলার পর সংঘটিত হয়।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হচ্ছে আইপিএল!

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, এই বছর পিএসএল (পাকিস্তান সুপার লিগ) যথাযথভাবে চলবে। আজ রাতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-ভারত-পাকিস্তান সংঘাতে যে সংকটে বাংলাদেশ

পিসিবি আরও জানায় যে, পিএসএলের বাকি সকল ম্যাচ নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে, এবং লাহোরের গাদাফি স্টেডিয়ামে ১৮ মে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-‘পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতের’

আজকের ম্যাচটির মাধ্যমে পিএসএল রাওয়ালপিন্ডিতে ফিরবে, যেখানে ৭, ৮, ৯ এবং ১০ মে পর্যন্ত মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পর ১১ মে মুলতানে হবে শেষ গ্রুপ স্টেজ ম্যাচ।

১৩ মে রাওয়ালপিন্ডিতে কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে, এবং এলিমিনেটর ১ ও ২ হবে ১৪ এবং ১৬মে। ফাইনাল হবে যথাক্রমেএবং ১৮ মে, লাহোরের গাদাফি স্টেডিয়ামে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর