সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কাশ্মীর হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত: টোটা রায়চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

কাশ্মীর হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত: টোটা রায়চৌধুরী

গতরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলার পর দুই দেশের তারকারা মেতেছেন কথার লড়াইয়ে। একজন অন্যজনকে খোঁচা দিয়ে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এরমধ্যেই অভিনেতা টোটা রায়চৌধুরী এক পোস্টে লিখেছেন, ভারতীয় হিসাবে গর্ব হচ্ছে, কাশ্মীর হামলার যোগ্য জবাব দিয়েছে ভারত। 

ভারত-পাকিস্তানের যুদ্ধ নিয়ে বলিউডের যত সিনেমা

তিনি বলেন, ‘‘যে কোনো দেশপ্রেমী ‘অপারেশন সিঁদুর’-এর পক্ষে থাকবেন। যারা ন্যায় চান, তারাও ভারত সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানাবেন। এটা এক ধরনের প্ররোচনা। সন্ত্রাসবাদীরা জানত, তাদের ওপর আঘাত ফিরে আসবে। সবকিছু জেনেও তারা ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলা চালিয়ে ২৬ পর্যটককে হত্যা করেছিল।’’

64441182_879081022441029_1596917738855464960_n

তিনি যোগ করেন, ‘নিরীহ মানুষগুলোদের বেছে বেছে মারা, এটা প্রথমবার নয়। মুম্বাইয়ে ২৬/১১-র হামলার সময়ও ঠিক একইভাবে হামলাকারীরা তাজ হোটেলে বেছে বেছে মেরেছিল। ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, ওই একই সন্ত্রাসবাদী দল কাশ্মীরে হামলা চালিয়েছে।’

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে যা বলছেন বলিউড তারকারা 

তিনি আরও বলেন, ‘যেভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হয়েছে। সন্তানের সামনে তার পিতাকে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে। এরপর চুপ করে বসে থাকাটা কোনো সরকারের পক্ষে সম্ভব নয়! আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমি মনে করছি, আমার দেশ যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনেও এরকম যোগ্য জবাব দেওয়া হবে।’

tota_1

সর্বশেষ তিনি লিখেছেন, ‘‘আজকে যদি ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা না করা হত, তাহলে বিশ্বের কাছে ভারত কাপুরুষ প্রমাণিত হত। আমি যেহেতু স্বাধীনতা সংগ্রামীর নাতি, তাই আমার মতে মাথা নীচু করে বাঁচার চাইতে মাথা উঁচু করে মরা ভাল। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, কাপুরুষতার থেকে মৃত্যবরণ করা উত্তম।’’   

ইএইচ/

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর