শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করবে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করবে ছাত্রশিবির
বিভাগীয় শহরে মানববন্ধন করবে শিবির। ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধকে কেন্দ্র করে চালানো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে ইসলামী ছাত্রশিবির। এই হত্যাকাণ্ডের এক যুগ পূর্তিতে দায়ীদের বিচার চেয়ে আগামীকাল সোমবার (৫ মে) মানববন্ধনের ডাক দিয়েছে সংগঠনটি।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, সব বিভাগীয় শহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়্যিম তার ফেসবুক পোস্টে লিখেন-

৫ মে ২০১৩—গণহ'ত্যার সাক্ষী এক ভয়াল দিন। ইসলাম ও দেশের পক্ষে লক্ষ লক্ষ মানুষ শাপলা চত্বরে জমায়েত হলে, ফ্যাসিবাদী ও খুনি হাসিনা ক্ষমতা রক্ষার নেশায় রাতের আঁধারে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন করে চালায় বর্বর হামলা। নিরস্ত্র ধর্মপ্রাণ মানুষের রক্তে রঞ্জিত হয় রাজপথ, রচিত হয় বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায়।

আরও পড়ুন

৫ মে শাপলা চত্বরে অন্তত ৫৮ জন নিহত হন: উপ-প্রেস সচিব

খুনি হাসিনার জুলুম, গ্রেফতার ও হত্যার হুমকির ভয়ে সন্তানহারা বহু বাবা-মা মুখ খুলতে পারেনি—বলতে পারেনি, তাদের ছেলে শাপলার শহীদ। মানবাধিকার সংস্থার তদন্ত সর্বস্তরে বাধাগ্রস্ত করা হয়।


বিজ্ঞাপন


হত্যাকারী জালিমদের প্রতি ধিক্কার ও লানত। সেই সাথে আমাদের সম্মিলিত দাবি— শাপলা গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার নতুন বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর