শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হ্যান্ড ব্যাগ কিনে ঠকছেন? গুরুত্ব দিন এসব বিষয়ে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

হ্যান্ড ব্যাগ কিনে ঠকছেন? গুরুত্ব দিন এসব বিষয়ে

প্রায় কম-বেশি সব নারীই হাত ব্যাগ বা হ্যান্ড ব্যাগ ব্যবহার করেন। কেউ কেউ ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে বেছে নেন এটি। বন্ধুদের সঙ্গে হ্যাং আউট, ঘুরতে যাওয়া, অফিসে যাওয়া- আলাদা ক্ষেত্রে লাগে আলাদা হ্যান্ড ব্যাগ। 

অনেক সময় শখের বসে বা দেখতে ভালো লাগে ব্যাগ কিনে বসেন কেউ কেউ। কিন্তু কিছু বিষয় এক্ষেত্রে মেনে চলা উচিত। নয়তো প্রয়োজনীয় জিনিসটিই হয়ে যাবে অপ্রয়োজনীয়। হ্যান্ড ব্যাগ কিনতে গেলে কোন কোন বিষয়গুলো খেয়ালে রাখবেন। জানুন বিস্তারিত। 

bagম্যাটেরিয়ালে নজর দিন 

হ্যান্ড ব্যাগ কেনার সময় এটি কী ম্যাটেরিয়ালে তৈরি তা খেয়ালে রাখুন। কাপড়, লেদার বা যেই উপাদানেরই হোক না কেন, তা যেন টেকসই হয় সেদিকে নজর দিন। বিশেষ করে নিয়মিত ব্যবহারের ব্যাগ হলে ভালো ম্যাটেরিয়াল দেখে কিনুন। নাহয় তা দ্রুত নষ্ট হয়ে যাবে। 

bagকতটা ওজন সহনীয়? 

কী কারণ হ্যান্ড ব্যাগ কিনছেন, তা কতোটা ভার বইতে সক্ষম? এসব ব্যাপারে খেয়াল রাখুন। অনেক ব্যাগে হালকা জিনিস ছাড়া বহন করা যায় না। সেক্ষেত্রে ছাতা বা পানির বোতল নেওয়া কঠিন হয়ে পড়ে। আপনার চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ব্যাগ বেছে নিন। 

bagকাপড়ের ব্যাগের রঙ 

যদি আপনি কাপড়ের ব্যাগ কিনে থাকেন তবে অবশ্যই এর রঙ সম্পর্কে জেনে নিন। অনেক কাপড়ের রঙ উঠতে পারে। এতে গায়ের পোশাক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। আবার অতিরিক্ত তাপে রঙ ফিকেও হয়ে যেতে পারে। এসব ব্যাপারে আগেই বিক্রেতার সঙ্গে আলোচনা করে নিন। 

এসব বিষয় ছাড়াও ব্যাগের দরদামের দিকে খেয়াল রাখুন। কেমন ব্যাগের দাম আনুমানিক কেমন হয় সেই সম্পর্কে আগেই ধারণা নিয়ে রাখুন। তাহলে আর ঠকতে হবে না। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর