শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

পারফিউম নয়, সঙ্গীর গায়ের ঘ্রাণেই বাড়ে ঘনিষ্ঠতা!

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

পারফিউম নয়, সঙ্গীর গায়ের ঘ্রাণেই বাড়ে ঘনিষ্ঠতা!
সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ানোর উপায়

একটু সুগন্ধি সঙ্গীর সঙ্গে কাটানো মুহুর্তগুলো আরও আনন্দময় করে তুলতে পারে। তাই প্রিয় মানুষটিকে আকৃষ্ট করতে দামি পারফিউম বা সুগন্ধি ব্যবহারের জুড়ি নেই। তবে প্রচলিত এই ধারণাটিকে প্রশ্নবিদ্ধ করেছে সাম্প্রতিক এক গবেষণা।

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, কৃত্রিম কোনো সুগন্ধি নয়, বরং সঙ্গীর শরীরের ঘ্রাণই দাম্পত্য জীবনকে আরও মধুময় করতে এবং ঘনিষ্ঠতা বাড়াতে ভূমিকা রাখে। তাদের মতে, সঙ্গীর গায়ের স্বাভাবিক গন্ধ যারা পছন্দ করেন তাদের মধ্যে অন্তরঙ্গতাও বেশি থাকে।

Picture

যেভাবে গবেষণাটি পরিচালনা করা হয়

নেদারল্যান্ডসের রাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০৬ জন নারী-পুরুষের অংশগ্রহণে একটি গবেষণা পরিচালনা করেন, যা ‘আর্কাইভস অব সেক্সুয়াল বিহেভিয়ার’ জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় অংশ নেওয়া যুগলদের সম্পর্কের বয়স এক মাস থেকে শুরু করে ৩৭ বছর পর্যন্ত ছিল।

আরও পড়ুন:

 

Picture

প্রথমে যুগলদের নিজ সঙ্গীর চেহারা, কণ্ঠস্বর, ব্যক্তিত্ব, স্পর্শ ও গায়ের ঘ্রাণ আলাদাভাবে মূল্যায়ন করতে বলা হয়। এরপর ১৫০ অংশগ্রহণকারীকে তাদের সঙ্গীর ব্যবহৃত একটি টি-শার্ট শুঁকতে দেওয়া হয়। জানতে চাওয়া হয়, ঘ্রাণটি তাঁদের মধ্যে কতটা স্বস্তি ও যৌন আকাঙ্ক্ষা তৈরি করছে। তাদের কাছ থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতেই এমন দাবি করেন গবেষকরা।

আরও পড়ুন:

 

গবেষণার ফলাফল ও দীর্ঘ সম্পর্কের রসায়ন

পরীক্ষায় দেখা গেছে, সঙ্গীর গায়ের ঘ্রাণ তাদের মধ্যে মানসিক প্রশান্তি ও যৌন উত্তেজনা দুটোই বাড়িয়ে দেয়। লক্ষণীয়, যেসব যুগলদের সম্পর্ক যত পুরোনো তাদের মধ্যে ঘ্রাণ ও ঘনিষ্ঠতার এই যোগসূত্র ততটাই জোরালো পাওয়া যায়।

Picture

দীর্ঘদিন পুরনো সম্পর্কে সঙ্গীর শরীরের ঘ্রাণ ব্যক্তির মধ্যে নিরাপত্তা এবং গভীর নৈকট্যের সংকেত হিসেবে কাজ করে। 

আরও পড়ুন:

 

এ ছাড়া, সঙ্গীর গায়ের ঘ্রাণ যে সমানসিক চাপ বা স্ট্রেস কমাতে জাদুকরী ভূমিকা রাখে তা পূর্ববর্তী বেশ কিছু গবেষণাতেও প্রমাণিত হয়েছিল। 

Picture

ঘ্রাণই কি সম্পর্কের একমাত্র চাবিকাঠি?

গবেষকদের মতে, শারীরিক আকাঙ্ক্ষা ও রসায়ন তৈরিতে গায়ের ঘ্রাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঠিকই। তবে এটিকে একটি সম্পর্কের সুখের একমাত্র নির্ধারক বলা যায় না। একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুন্দর করতে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা, ব্যক্তিত্ব এবং গভীর মানসিক সংযোগের গুরুত্ব অপরিসীম। 

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর