শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

শরীর ব্যথা: ব্যায়ামের অভাব নাকি ভিটামিন ডি-র ঘাটতি?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

শরীর ব্যথা: ব্যায়ামের অভাব নাকি ভিটামিন ডি-র ঘাটতি?
ভিটামিন ডি’র ঘাটতির কারণে যেসব সমস্যা হয়

একটানা বসে কাজ করলে ঘাড়, কোমর বা পিঠে ব্যথা হওয়া বেশ স্বাভাবিক। অধিকাংশ ক্ষেত্রেই ব্যায়াম বা শরীরচর্চা করলে এ ধরণের সমস্যা কমে যায়। অনেকের আবার নিয়মিত শরীরচর্চা করার পরও ব্যথা হয়।

তবে ব্যায়াম শুরুর দিকে শরীরে হালকা ব্যথা হওয়া স্বাভাবিক হলেও দীর্ঘমেয়াদে এই ধরণের ব্যথা ভিটামিন ডি-র ঘাটতির কারণে হতে পারে। শুধু পিঠ বা কোমর নয়, ভিটামিন ডি’র অভাবে শরীরের যেকোনো মাংসপেশি কিংবা হাড়ে চিনচিনে ব্যথাও হতে পারে।

Picture

ভিটামিন ডি কেন জরুরি?

খাবার থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ করে ভিটামিন ডি, যা আমাদের হাড়, দাঁত ও মাংসপেশিকে মজবুত রাখে। খাবার থেকে খুব সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। তবে এর মূল উৎস সূর্যের আলো। সূর্যালোক ত্বকের নিচে থাকা রাসায়নিকের সঙ্গে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে।

বাংলাদেশ গ্রীষ্মপ্রধান হওয়ায় স্বাভাবিকভাবেই আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকার কথা।তবে উদ্বেগের বিষয়, দেশে পর্যাপ্ত রোদ থাকা সত্ত্বেও অসংখ্য মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে এই ভিটামিনের তীব্র ঘাটতি রয়েছে।

Picture

ভিটামিন ডি’র ঘাটতিতে যেসব সমস্যা দেখা দেয়

শিশুদের মধ্যে রিকেটস রোগ দেখা দিতে পারে। এই রোগে আক্রান্ত শিশুর হাড় নরম ও বাঁকা হয়ে যায়।

ভিটামিন ডি’র অভাবে প্রাপ্তবয়স্কদের হাড়ের ঘনত্ব কমে যায় এবং হাড়ে ও পেশিতে তীব্র ব্যথা অনুভূত হয়।

ভিটামিন ডি’র ঘাটতি শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক স্বাস্থ্যেও ব্যাপক প্রভাব ফেলে। এর অভাবে মেজাজ খিটখিটে হওয়া (মুড সুইং) ও বিষণ্ণতা বাড়তে থাকে।

Picture

ত্বক নিষ্প্রাণ বা শুষ্ক হয়ে যাওয়া এবং অতিরিক্ত চুল পড়ার পেছনেও ভিটামিন ডি’র ঘাটতি দায়ী হতে পারে।

কারা বেশি ঝুঁকিতে?

যারা সারাদিন অফিস বা ঘরের ভেতরে থাকেন, রোদে বের হলেও শরীরের অধিকাংশ পোশাকে ঢাকেন এবং যাদের ত্বকের বর্ণ গাঢ় তাদের মধ্যে ভিটামিন ডি’র ঘাটতির ঝুঁকি সবচেয়ে বেশি।

করণীয়?

Picture

এই ঘাটতি পূরণে প্রতিদিন সকালের মিষ্টি রোদে অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। 

পাশাপাশি খাদ্যতালিকায় সামুদ্রিক মাছ, ডিমের কুসুম, রেড মিট বা লাল মাংস এবং ভিটামিনসমৃদ্ধ (ফর্টিফায়েড) দুধ বা সিরিয়াল রাখুন।

ব্যথা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর