শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

বডি লোশন মুখে ব্যবহার করা আদৌ কি নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

বডি লোশন মুখে ব্যবহার করা আদৌ কি নিরাপদ?
বডি লোশন কি মুখে ব্যবহার করা যায়?

গ্রীষ্ম হোক বা শীত, ত্বকের যত্নে আমাদের নিত্যদিনের সঙ্গী ফেস ক্রিম ও বডি লোশনের মতো ময়েশ্চারাইজার। তবে শীতের শুষ্ক আবহাওয়ায় এই প্রসাধনীগুলো ছাড়া আমাদের চলেই না। ত্বকের আদ্রতা ধরে রাখতে অনেকেই ফেস ক্রিমের বিকল্প হিসেবে মুখে নিয়মিত বডি লোশন মেখে থাকেন। কেউ কেউ আবার তাড়াহুড়ো করে বা হাতের কাছে ফেস ক্রিম না পেয়ে বডি লোশন মুখে মেখে ফেলেন। এখন প্রশ্ন হলো, শরীরের জন্য তৈরি এই লোশন মুখের সংবেদনশীল ত্বকের জন্য কতটা নিরাপদ?

বডি লোশন কি মুখে মাখানো যায়?

Picture

রূপবিশেষজ্ঞ ও চর্মরোগ চিকিৎসকদের মতে, সাধারণ বডি লোশন মুখে ব্যবহার না করাই উত্তম। কেননা, শরীরের ত্বকের তুলনায় মুখের ত্বক অনেক বেশি পাতলা এবং সংবেদনশীল হয়। আর বডি লোশনগুলো মূলত হাত-পা বা শরীরের তুলনামূলক পুরু ত্বক আর্দ্র রাখার জন্য তৈরি করা হয়।

আরও পড়ুন: সানস্ক্রিন ট্যাবলেট সত্যিই কি ট্যান আটকাতে পারে?

তাই বডি লোশনে অধিক পরিমাণে তেল ব্যবহার করা হয় এবং এর টেক্সচারও বেশ ঘন হয়। এটি মুখে ব্যবহার করলে ত্বকের সূক্ষ্ম লোমকূপ বা পোরস বন্ধ হয়ে যেতে পারে। আর পোরস বন্ধ হয়ে গেলে মুখে ব্রণ, হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডসের মতো সমস্যা দেখা দেয়।

Picture

এছাড়া, বডি লোশনে থাকা অতিরিক্ত কৃত্রিম সুগন্ধি মুখের ত্বকে অ্যালার্জি, লালচে ভাব বা জ্বালাপোড়াও সৃষ্টি করতে পারে।

‘ফেস অ্যান্ড বডি’ লোশন কি ব্যবহার করা যাবে?

কিছু ব্যতিক্রম তো রয়েছে। বডি লোশনের বেলাতেও তাই। বর্তমানে অনেক ব্র্যান্ড মুখসহ সারা শরীরে মাখানোর উপযোগী করে ‘ফেস অ্যান্ড বডি’ ময়েশ্চারাইজার তৈরি করছে। এ ধরণের লোশনের মোড়তে তা  স্পষ্ট করে উল্লেখও করা থাকে। তাই এই লোশন মুখ ও শরীর উভয় স্থানে ব্যবহার করা নিরাপদ।

আরও পড়ুন: বিবি এবং সিসি ক্রিমের মধ্যে পার্থক্য কী, কোনটি বেশি ভালো?

Picture

এছাড়া যে লোশনের টেক্সচার হালকা, সুগন্ধিহীন এবং নন-কমেডোজেনিক জরুরি প্রয়োজনে সেগুলোও মুখে যেতে পারে। তবে নিয়মিত ব্যবহার না করাই উত্তম।

বিশেষ সতর্কতা

যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ তাদের মুখে সাধারণ বডি লোশন একেবারেই মাখানো উচিত নয়। তবে শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে এবং হাতের কাছে ফেস ক্রিম না পেলে তখন মুখে সাময়িকভাবে সামান্য পরিমাণ বডি লোশন ব্যবহার করতে পারেন।

Picture

আর যেকোনো প্রসাধনী মুখে ব্যবহারের আগে কানের পেছনে বা চোয়ালের নিচে অল্প লাগিয়ে ‘প্যাচ টেস্ট’ করে নিন। মনে রাখবেন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য সঠিক প্রসাধনী নির্বাচনই সবচেয়ে জরুরি বিষয়।

এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর