মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

বর্ষায় দ্রুত কাপড় শুকানোর সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

বর্ষায় দ্রুত কাপড় শুকানোর সহজ উপায়

বর্ষা মানেই বৃষ্টি। কখনো কখনো টানা বর্ষণে কয়েকদিন দেখা মেলে না সূর্যের। বর্ষায় কাপড় দীর্ঘসময় ভেজা থাকলে তাতে ফাঙ্গাস জমে। আবার বৃষ্টিতে ভেজা কাপড় ঠিকমতো না শুকালে কালো দাগছোপ বা তিলা পড়ার আশঙ্কা থাকে। 

বর্ষার দিনে কাপড় শুকানো বেশ ঝামেলার কাজ। যখন-তখন বৃষ্টি নেমে শুকাতে দেওয়া কাপড় ভিজিয়ে দেয়। কখনও কখনও সারা দিন একটানা বৃষ্টি পড়ে। তখন কাপড় শুকানো নিয়ে পড়তে হয় মহা ঝামেলায়। তাহলে উপায়? কিছু সহজ নিয়ম মানলে বর্ষায়ও কাপড় শুকাবে দ্রুত। চলুন জেনে নিই বিস্তারিত-


বিজ্ঞাপন


dress

কাপড় ধোয়ার পর কিছুক্ষণ ওয়াশরুমের স্ট্যান্ডে ভেজা কাপড়গুলো ঝুলিয়ে রাখুন। এতে কাপড়ে থাকা অতিরিক্ত পানি ঝরে যাবে। দ্রুত শুকাতে চাইলে ভেজা কাপড় তোয়ালেতে মুড়িয়ে কিছুক্ষণের জন্য হাতের সাহায্যে চাপ দিয়ে রাখুন। কাপড়ে থাকা বাড়তি পানি তোয়ালে শোষণ করে নেবে।

বৃষ্টির কারণে উঠানে বা ছাদে কাপড় শুকানোর সুযোগ থাকে না। তাই ঘরেই কাপড় শুকাতে হবে। এক্ষেত্রে এমন রুম বেছে নিন যেখানে পরিবারের সদস্যদের যাতায়াত কম হয়। 

dress


বিজ্ঞাপন


প্রথমেই দড়ি টাঙিয়ে নিন। তবে দড়িতে কাপড় ছড়িয়ে না দিয়ে হ্যাঙ্গার ব্যবহার করতে হবে। দড়িতে কাপড় দিলে কাপড়গুলোর একপাশ অন্য পাশের সঙ্গে লেগে থাকে। এতে কাপড়ের ভেতরে ঠিকমতো বাতাস প্রবেশ করতে পারে না। তাই কাপড় শুকাতে দেরি হয়। হ্যাঙ্গারে দিলে কাপড় দ্রুত শুকায়। বাজারে কাপড় শুকনোর স্ট্যান্ড পাওয়া যায়। সেগুলোও ব্যবহার করতে পারেন। 

টাঙানো শেষে ফ্যান চালিয়ে দিন। বাতাসের দ্রুত প্রবাহে কাপড় দ্রুত শুকাবে। ঘরে অতিরিক্ত আর্দ্রতা থাকলে একটি বাটিতে কিছুটা লবণ নিয়ে ঘরের এক কোনায় রেখে দিন। এতে ঘরের আর্দ্রতা লবণ শুষে নেবে এবং কাপড় সহজেই শুকিয়ে যাবে।

dress

জরুরি প্রয়োজনে ভেজা কাপড় আয়রন দিয়ে শুকিয়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কাপড়টা যেন অতিরিক্ত ভেজা না হয়। হালকা ভেজা কাপড়ের ক্ষেত্রে আয়রন ব্যবহার করতে পারেন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর