বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের অডিটোরিয়ামে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ বছর কুমিল্লা বোর্ডে মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পাস করেছে। গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৪ হাজার ৪০৭ জন এবং মেয়ে শিক্ষার্থী ৫ হাজার ৪৯৫ জন।

বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৯ হাজার ৩০ জন। এদের মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। ছেলেদের পাসের হার: ৮৭ দশমিক ৬৯ শতাংশ, মেয়েদের পাসের হার: ৮৮ দশমিক ২৭ শতাংশ।

মানবিক বিভাগ মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করেন  ৫৪ হাজার ৪৭৪ জন। এদের মধ্যে পাশ করেছে ২৫ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এই বিভাগে ছেলেদের পাসের হার: ৪৩ দশমিক ২৬ শতাংশ, মেয়েদের পাসের হার: ৪৭ দশমিক ৮২ শতাংশ।


বিজ্ঞাপন


ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৫৪ হাজার ৬৮ জন অংশগ্রহণ করেছে। পাস করেছে ২৯ হাজার ১৫১ জন। ছেলেদের পাসের হার: ৪৮ দশমিক ৯৪ শতাংশ, মেয়েদের পাসের হার: ৬০ দশমিক ৫০শতাংশ।

এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের ১ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। তবে একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর