প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম। আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিলে মানুষ দুঃখ, দুশ্চিন্তা ও অস্থিরতায় নিমজ্জিত হয়।
সৌদি আরবের মদিনায় জুমার খুতবায় এসব কথা বলেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।
৭ আগস্ট জুমার খুতবায় তিনি আরও বলেন, সুখ মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষাগুলোর একটি। আল্লাহ তাআলা মানুষের স্বভাবেই সুখের প্রতি ভালোবাসা এবং তা অর্জনের আকাঙ্ক্ষা সৃষ্টি করেছেন।
আরও পড়ুন: জাতীয় ইমাম সম্মেলনে যা বললেন মসজিদে নববীর ইমাম

তিনি বলেন, ঈমান ও সৎকর্ম ছাড়া প্রকৃত সুখের আর কোনো পথ নেই। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উল্লেখ করেন- ‘মুমিন অবস্থায় যে ব্যক্তি সৎকর্ম করবে, সে নারী হোক বা পুরুষ, আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব। আর তারা যা আমল করত, তার সর্বোত্তম প্রতিদান তাদের দেব।’
আরও পড়ুন: মসজিদে নববী: নবীজির হাতে গড়া ইসলামি সমাজের কেন্দ্র
শায়খ আল বুয়াইজান বলেন, যে ব্যক্তি আল্লাহভীতি থেকে দূরে সরে যায় এবং তাঁর আনুগত্য অমান্য করে, তার জীবন দুর্দশা, উদ্বেগ, দুঃখ ও অস্থিরতায় ভরে যায়।

তিনি বলেন, পবিত্র কোরআন আল্লাহর বাণী। এটি হেদায়াত ও সুখের উৎস। এতে অন্তরের রোগের শিফা, মুমিনদের জন্য পথনির্দেশনা এবং রহমত রয়েছে।
খুতবায় তিনি আরও বলেন, বান্দাকে প্রকৃত সুখ থেকে বঞ্চিত করার অন্যতম বড় কারণ হলো অন্তরের ব্যাধি। যেমন: হিংসা, বিদ্বেষ, শত্রুতা, ঘৃণা, অহংকার এবং লোক দেখানোর মানসিকতা।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন




