মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চেয়েছেন ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে বাংলাদেশ ছেড়েছেন, তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি, ওবায়দুল কাদের গত তিন মাস বাংলাদেশে ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কীভাবে তিনি গ্রেফতার হননি এবং পরবর্তীতে তিনি কীভাবে বাংলাদেশ ছেড়েছেন—এই বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা দেওয়া হোক।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরেও কাউকে পালাতে সাহায্য করে, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬ আসামিকে হাজির করা হয়, তাদের মধ্যে ছিলেন— আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর