রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

যশোর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয়, পাসের হার ৫০ দশমিক ২০

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

যশোর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয়, পাসের হার ৫০ দশমিক ২০

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয় হয়েছে। পাসের হার সারাদেশের মধ্যে প্রায় তলানিতে ঠেকেছে। এ বছর পাসের হার ৫০.২০, যা স্মরণকালের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম।


বিজ্ঞাপন


ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভেন্যু কেন্দ্র প্রত্যাহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা গ্রহণের কারণে এমনটি হয়েছে। যদিও বোর্ড কর্তৃপক্ষ এটিকে বিপর্যয় বলতে নারাজ। এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৯৯৫ জন।

এ বছর যশোর বোর্ডের আওতায় ১০ জেলা থেকে মোট এক লাখ ১২ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৫৬ হাজার ৫০৯ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২১ হাজার ১৮০ জন পরীক্ষা দিয়ে ১৫ হাজার ৯৩১, মানবিক বিভাগে ৭৮ হাজার ৯৯৯ জন পরীক্ষা দিয়ে ৩৪ হাজার তিন ও ব্যবসা শিক্ষা বিভাগে ১২ হাজার ৩৯৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ছয় হাজার ৫৭৫ জন। পাঁচ হাজার ৯৯৫ জন পেয়েছেন জিপিএ-৫। এরমধ্যে বিজ্ঞান বিভাগে তিন হাজার ৩৮১, মানবিক বিভাগে দু’হাজার ১৭৯ ও ব্যবসা শিক্ষা বিভাগে ৪৩৫ জন রয়েছেন।

যারা কৃতকার্য হয়েছে তাদের মধ্যে পাঁচ হাজার ৯৯৫ জন জিপিএ-৫, জিপিএ-৪ থেকে ৫ এর নীচে ১৯ হাজার ৩০, জিপিএ-৩.৫ থেকে ৪ এর নিচে ১৪ হাজার ৩৬, জিপিএ-৩ থেকে ৩.৫ এর নিচে ১১ হাজার ১৫৪, জিপিএ-২ থেকে ৩ এর নিচে ছয় হাজার ১৫৮ এবং জিপিএ-১ থেকে ২ এর নীচে ১৩৬ জন রয়েছেন।

 

জেলা পর্যায়ে পাসের হারে এবার শীর্ষে রয়েছে যশোর। যশোর জেলায় পাস করেছেন ৫৮.২৫ শতাংশ। এছাড়া, খুলনায় ৫৩.৯৮, বাগেরহাটে ৪১.৮৫, সাতক্ষীরায় ৫২.৬৪, কুষ্টিয়ায় ৪৮.৮৫, চুয়াডাঙ্গায় ৫০.৩৫, মেহেরপুরে ৪৮.৫১, নড়াইলে ৪৬.৪৬, ঝিনাইদহে ৪৫.০৭ ও মাগুরায় সর্বনিম্ন ৩৭.৪৬ শতাংশ পাস করেছেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর