images

বিনোদন

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারে জামিন 

বিনোদন ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

ফ্ল্যাটে আটকে রেখে তরুণীকে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্তার অভিযোগে জামিন পেয়েছেন ইনফ্লুয়েন্সার শমীক অধিকারী। বৃহস্পতিবার (১২ মার্চ) আলিপুর জেলা ও দায়রা আদালতে শুনানির পর তার জামিন মঞ্জুর করা হয়েছে। 

৫০ হাজার টাকার বন্ড এবং দুইজন জামিনদারের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে ৩৫ দিন কারা ভোগের পর তিনি জামিনে মুক্তি পেলেন। আদালত নির্দেশ দিয়েছে, তদন্ত চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬-৮টার মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। পাশাপাশি অনুমতি ছাড়া নিজ এলাকার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। 

এর আগে গেল ৬ ফেব্রুয়ারি তরুণীকে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগে ভারতের দমদম এলাকা থেকে শমীককে গ্রেফতার করে পুলিশ। 

ভুক্তভোগীর অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি বন্ধু শমীকের ফ্ল্যাটে যান। কথাবার্তা বলার পর যখন তিনি রাত নয়টার দিকে ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তখন তাঁকে আটকান শমীক। তরুণী অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন, সেই প্রশ্ন করে তাঁর মোবাইল কেড়ে নেন। এরপরই শমীক তাঁকে মারধর শুরু করেন। জোর করে তাঁকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখেন এবং খুনের হুমকি দেন। অনুমতি ছাড়াই বলপূর্বক ওই তরুণীর পোশাক খোলার চেষ্টা করে যৌন হেনস্তাও করেন। 

ওই তরুণীর অভিযোগ, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ঘটনাটি ঘটে। ইনফ্লুয়েন্সারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি বলে জানান তিনি। সারা রাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুলসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলেও পুলিশকে জানান ওই তরুণী। তাঁর দাবি, সকালে উঠে চোখও ভালো করে খুলতে পারছিলেন না। ২৪ ঘণ্টা তাঁকে শমীকের ফ্ল্যাটেই আটকে থাকতে হয় বলে জানান তিনি। 

ইএইচ/