রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে ধর্ষণের অভিযোগ ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

প্রেমিকাকে ফ্ল্যাটে আটকে ধর্ষণের অভিযোগ ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে 

ফ্ল্যাটে আটকে রেখে প্রেমিকাকে শারীরিক নির্যাতন এবং যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এদিকে ওই নির্যাতিতা বেহালা থানায় অভিযোগ জানালে সেই অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শমীককে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। 


বিজ্ঞাপন


আজ শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হত যৌন হেনস্তায় অভিযুক্ত শমীক অধিকারীকে। তার প্রাক্কালেই পুলিশি সূত্রে খবর, জেরার মুখে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছেন ওই ইনফ্লুয়েন্সার।


সে পরিপ্রেক্ষিতে শমীকের বিরুদ্ধে এবার ধর্ষণের মামলা রুজু করা হচ্ছে বলে খবর পুলিশি সূত্রে। ফলত মেডিকো লিগ্যাল টেস্ট করা হবে ‘ননসেন’ শমীকের। অন্যদিকে ধর্ষণের অভিযোগ যেহেতু উঠছে, সেই প্রেক্ষিতে নির্যাতিতারও শারীরিক পরীক্ষা করানো হবে।

নির্যাতিতা জানিয়েছেন, গত সোমবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি বন্ধু শমীকের ফ্ল্যাটে যান। কথাবার্তা বলার পর যখন তিনি রাত নয়টার দিকে ফ্ল্যাট থেকে বের হওয়ার চেষ্টা করেন, তখন তাকে আটকান শমীক। তরুণী অন্য কারও সঙ্গে কথা বলছেন কেন, সেই প্রশ্ন করে তার মোবাইল কেড়ে নেন। এরপরই শমীক তাকে মারধর শুরু করেন। জোর করে তাকে ফ্ল্যাটের একটি ঘরে আটকে রাখেন এবং খুনের হুমকি দেন। অনুমতি ছাড়াই বলপূর্বক ওই তরুণীর পোশাক খোলার চেষ্টা করে যৌন হেনস্তাও করেন। 

ওই তরুণীর অভিযোগ শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ঘটনাটি ঘটে। ইনফ্লুয়েন্সারকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলে জানান তিনি। সারা রাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুল-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, বলেও পুলিশকে জানান ওই তরুণী। তার দাবি, সকালে উঠে চোখও ভালো করে খুলতে পারছিলেন না। ২৪ ঘণ্টা তাকে শমীকের ফ্ল্যাটেই আটকে থাকতে হয় বলে জানান তিনি। 


বিজ্ঞাপন


বিষয়টি প্রকাশ্য আনলে চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন ওই অভিযুক্ত ইনফ্লুয়েন্সার, তবে বৃহস্পতিবার সাহস করেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। সংশ্লিষ্ট ঘটনায় শমীক অধিকারীর বিরুদ্ধে ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭, ৪ এবং ৩৫১(২) ধারায় মামলা আগেই রুজু হয়েছিল, এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ৬৪ ধারাও— অর্থাৎ ধর্ষণের মামলাও রুজু করা হচ্ছে বলে দাবি পুলিশি সূত্রের।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর