Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখায় ভাঙচুর, নথিপত্র-আসবাবপত্রে আগুন

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালান।

এ সময় ব্যাংকের ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে ব্যাংকের নথিপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে ওই স্থানে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

এ বিষয়ে জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এফএ