রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ: বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে মহাসড়ক অবরোধ: বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
সড়ক স্বাভাবিক রাখতে কাজ করছে বিজিবি। ছবি: ঢাকা মেইল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনের সমর্থনে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক এবং গোপালগঞ্জ-পিরোজপুর ও গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে গাছ ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৯ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের পৌরসভার সামনে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

এদিকে, নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লকডাউনের প্রথম দিনে এখন পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর