কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের কর্মকাণ্ডের সমালোচনা করে তাকে গোপালগঞ্জে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি শামছুল হক।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে লকডাউন কর্মসূচি ঘিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ চ্যালেঞ্জ জানান।
এ সময় শামছুল হক বলেন, ঢাকায় বসে যুবদল নেতা নয়ন যেসব কর্মকাণ্ড করছেন, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে। তার সক্ষমতা ও সাহস থাকলে গোপালগঞ্জে আসার আহ্বান জানান তিনি।
আশপাশের জেলার ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কেন্দ্রের নির্দেশনা পেলে গোপালগঞ্জে আসার কথা বলছেন উল্লেখ করে শামছুল হক বলেন, তারা যেন টুঙ্গিপাড়ায় আসেন। টুঙ্গিপাড়ার মানুষ শান্তিপ্রিয় হলেও অতিথি আপ্যায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ঢাকায় বসে যেভাবে কর্মকাণ্ড চালানো হচ্ছে, গোপালগঞ্জে এলে তার দ্বিগুণ জবাব দেওয়া হবে।
এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান, ছাত্রলীগ নেতা সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




