শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

লকডাউন কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
গোপালগঞ্জে মশাল মিছিল। ছবি: ঢাকা মেইল

আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার পাঁচ উপজেলায় বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। 

কাশিয়ানীর ফুকরা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ির সামনেই মশাল মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। আকস্মিক এসব কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সন্ধ্যার পর গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় মশাল মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ শহরে সন্ধ্যার পর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরাতন লঞ্চঘাট এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখানে মশাল হাতে বিভিন্ন স্লোগান দেন তারা।

অন্যদিকে, কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কসহ কয়েকটি স্থানে মশাল মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপজেলার ফুকরা এলাকায় মহাসড়ক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ি চলাচলের সময় মিছিলকারীদের মশাল হাতে স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একই সময়ে টুঙ্গিপাড়ায়ও মশাল মিছিল বের করা হয়। সন্ধ্যার পর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে জড়ো হন নেতাকর্মীরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

এছাড়া কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানেও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। কোটালীপাড়ায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। পরে লেকপার্ক ও হাসপাতাল সড়ক ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর