সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

হজে ৯ হাজার স্বেচ্ছাসেবকের ৬ লাখ ঘণ্টার সেবা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

হজে ৯ হাজার স্বেচ্ছাসেবকের ৬ লাখ ঘণ্টার সেবা
হাজিদের সেবায় পরিচালিত হয়েছে শত শত সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা ও সমন্বয়মূলক কার্যক্রম। ছবি: এসপিএ

পবিত্র হজ মৌসুমে হাজিদের সেবায় ৯ হাজার ৩০০-এর বেশি স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে বিশাল কার্যক্রম পরিচালনা করেছে মক্কা পৌরসভা। সম্প্রতি এই স্বেচ্ছাসেবী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

মক্কা পৌরসভার তথ্য অনুযায়ী, মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে এসব স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে ৬ লাখ ২০ হাজার ঘণ্টারও বেশি সময় সেবা প্রদান করেন, যার মাধ্যমে উপকৃত হন ৭ লাখ ৮ হাজারেরও বেশি হাজি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হজ শেষে অশ্রুসিক্ত নয়নে মক্কা ছাড়ছেন লাখো হাজি 

এই কার্যক্রমে সহযোগিতা করেছে ৪১টি কমিউনিটি সংগঠন এবং ৩৪টি অলাভজনক সংস্থা ও প্রতিষ্ঠান। কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ের সেবা, সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা ও সমন্বয় সভাসহ শত শত আয়োজন পরিচালিত হয়।

পৌরসভা জানিয়েছে, স্বেচ্ছাসেবীদের এই অবদানের অর্থনৈতিক মূল্য ৩ কোটি ৫০ লাখ সৌদি রিয়াল (৯৩ লাখ মার্কিন ডলার)-এরও বেশি।

মক্কা পৌরসভার মতে, এই উদ্যোগ হজ মৌসুমে পৌর খাত, অলাভজনক প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের মধ্যে কার্যকর সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।


বিজ্ঞাপন


সূত্র: আরব নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর