যুক্তরাজ্যে বসবাসরত শ্রীরামসী গ্রামের প্রবাসীদের সংগঠন ‘শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকের সাধারণ সভা লন্ডনের ব্রিক লেনের আমার গাঁও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।সভায় লন্ডনের বিভিন্ন শহর থেকে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য এতে অংশ নেন।
সভায় সংগঠনের বিগত কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শ্রীরামসী গ্রামের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
২০১৬ সালে প্রতিষ্ঠিত শ্রীরামসী ইউনাইটেড অর্গানাইজেশন ইউকে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে এটি শ্রীরামসী গ্রামের অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর রমজান মাসে দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আর্থিক সহায়তাও দিয়ে থাকে সংগঠনটি।
সভায় বক্তারা বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসীদের হৃদয়ে রয়েছে নিজ গ্রামের প্রতি গভীর টান ও দায়বদ্ধতা। শ্রীরামসী গ্রামের উন্নয়ন ও মানবকল্যাণে প্রবাসীদের এ ঐক্যবদ্ধ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
_20260624_164748786.jpeg)
সংগঠনের বোর্ড সদস্য সুহেল আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মাহি হোসেন। পরে বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ বেলাল মিয়া, আছকর উদ্দিন (দুলু), মাহবুব হোসেন, বেলাল উদ্দিন (মিঠু), সুয়াইবুর রহমান, জয়নাল হোসেন, শিবুল মিয়া, বাবরু মিয়া, আলী আছকর, লিটন মিয়া, নাজমুল ইসলাম, আবুল কাশেম, গুলজার আহমদ, কুতুব উদ্দিন, রিপন মিয়া, সুয়েব আহমদ, ইছরাক উদ্দিন, আমিনুর রহমান, উজ্জ্বল মিয়া ও মাসুম মিয়া।
সভায় উপস্থিত সদস্যরা শ্রীরামসী গ্রামের সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার এবং মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে উপস্থিত সব সদস্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
ক.ম/




