শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

কাতার বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আবুল কালাম ফয়সাল, কাতার থেকে 
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

কাতার বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতার শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাতারের রাজধানী দোহার আমান উল্লাহ রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাতার আল জুবারা থানা বিএনপির সভাপতি সোহাগ জোয়ার্দার। পরে সম্মিলিত কণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করা হয়।

কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদের সভাপতিত্বে এবং কে এম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাতার বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু খান প্রমুখ।

এছাড়া বক্তব্য দেন কাতার সভাপতি আবু ছায়েদের উপদেষ্টা সোহেল খান, ফয়সাল আহম্মেদ, আব্দুল আউয়াল, আসাদ শিকদার, সেলিম খান,নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ পারভেজ, রাজনগর জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আতিক আসলাম ও আল থুমামা থানা বিএনপির সভাপতি সাজিদুল রাসেলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

S

বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এ দিনের ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

বক্তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম গভীরভাবে জড়িত। তার নেতৃত্ব, রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী চেতনা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

এ সময় দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্যের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি প্রবাসে থেকেও দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় কাতার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর