শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ঢাকা

৬৪ জেলার ভ্রমণকে স্মার্ট ও নিরাপত্তা করবে ‘ট্রাভেলভার্সবিডি’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, শাবিপ্রবি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

৬৪ জেলার ভ্রমণকে স্মার্ট ও নিরাপত্তা করবে ‘ট্রাভেলভার্সবিডি’

বাংলাদেশের ৬৪ জেলার লুকিয়ে থাকা সৌন্দর্য, অনাবিষ্কৃত দর্শনীয় স্থান এবং ভ্রমণপ্রেমীদের অভিজ্ঞতাকে এক সুতোয় বাঁধতে আত্মপ্রকাশ করেছে নতুন ডিজিটাল ভ্রমণ প্ল্যাটফর্ম ‘ট্রাভেলভার্সবিডি’। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উদ্ভাবনী এই উদ্যোগটি গ্রহণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. পারভেজ। মূলত দেশের পর্যটন খাতকে আরও সহজ, সুসংগঠিত ও নিরাপত্তাসচেতন করে তোলাই এই প্ল্যাটফর্মটির প্রধান উদ্দেশ্য।

পর্যটকদের সফরকে আনন্দদায়ক ও ঝামেলাহীন করতে এতে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ট্রিপ প্ল্যানিং, স্বয়ংক্রিয় বাজেট ব্যবস্থাপনা, ৬৪ জেলার পূর্ণাঙ্গ গাইড, মাসভিত্তিক সেরা গন্তব্য নির্বাচন, ইন্টারঅ্যাকটিভ ট্রাভেল ম্যাপ এবং আঞ্চলিক খাবার ও সংস্কৃতির পরিচিতি। 

এ ছাড়া তরুণ প্রজন্মকে সক্রিয় রাখতে ডিজিটাল ট্রাভেল পাসপোর্ট, ভ্রমণ জার্নাল, সফরসঙ্গী বা ‘ট্রাভেল বাডি’ খুঁজে নেওয়ার সুবিধা, কমিউনিটি ফোরাম এবং বিভিন্ন কুইজ ও জেলা চ্যালেঞ্জের মতো আকর্ষণীয় ফিচার রাখা হয়েছে।

উদ্যোগটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো ভ্রমণকারীদের সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। ভবিষ্যতে কোনো পর্যটক বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে আশপাশের অন্যান্য ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা বা এসওএস সংকেত পাঠানোর প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে বিপদের মুহূর্তে কেউ একা না থাকেন। 

উদ্যোক্তা মো. পারভেজ বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেকোনো প্রান্তে ভ্রমণকে মানুষের জন্য স্মার্ট, সহজ ও নিরাপদ করে তুলতে। শুধু তথ্যের আদান-প্রদান নয়, বরং ভ্রমণের মাধ্যমে মানুষের মধ্যে আন্তসম্পর্ক ও পারস্পরিক সুরক্ষার এক নতুন সংস্কৃতি তৈরি করাই আমাদের লক্ষ্য।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর