বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাজস্থানি বাজরা খিচুড়ি রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১২:১০ পিএম

শেয়ার করুন:

রাজস্থানি বাজরা খিচুড়ি রেসিপি 
রাজস্থানি বাজরা খিচুড়ি রেসিপি 

বৃষ্টির দিনে অবচেতন মন খিচুড়ির জন্য আনচান করতে থাকে। দুই তিন পদ রান্নার ঝামেলা এড়াতে অনেক গৃহিণীও চাল আর ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করাকে কম কষ্টের মনে করেন। সবজি খিচুড়ি, ভুনা খিচুড়ি কিংবা ল্যাটকা খিচুড়ি তো অনেক হলো, এবার না হয় বৃষ্টি বন্দনায় সঙ্গী হোন ভিনদেশী কিছু। রান্না করুন রাজস্থানের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর বাজরার খিচুড়ি। 

বাজরা, ঘি আর ডালের মিশ্রণে তৈরি এই সাবেকি খাবারের স্বাদ যেমন দারুণ, তেমনি পেটও দীর্ঘক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে। কীভাবে রান্না করবেন রাজস্থানি বাজরা খিচুড়ি চলুন জেনে নিই- 

khichuri_5

উপকরণ

বাজরা- ১ কাপ
মুগ ডাল- আধা কাপ
অড়হর ডাল- আধা কাপ
ঘি- ২ টেবিল চামচ
জিরা- ১ চা চামচ
হিং- এক চিমটি 

আরও পড়ুন- 
 
 
 


আদা কুচি- ১ চা চামচ
কাঁচামরিচ কুচি- ২টি
হলুদ গুঁড়ো- আধা চা চামচ
মরিচ গুঁড়ো- আধা চা চামচ
লবণ- স্বাদমতো 
ধনেপাতা কুচি- সামান্য

khichuri_4

প্রণালি 

প্রথমে বাজরা ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত বা অন্তত ৮ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং রান্নার আগে মুগ ডাল ও অড়হর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

প্রথমে একটি প্রেসার কুকারে ঘি গরম করে তাতে জিরা আর হিং ফোড়ন দিন। এরপর আদা কুচি এবং কাঁচামরিচ কুচি যোগ করে সামান্য ভেজে নিতে হবে। প্রেশার কুকারের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাজরা এবং দুই ধরনের ডাল ঢেলে সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 

khichuri_3

এবার স্বাদমতো লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে প্রয়োজনমতো পানি ঢেলে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিন। মাঝারি আঁচে ৫ থেকে ৬টি সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুকারের প্রেসার সম্পূর্ণ বেরিয়ে গেলে ঢাকনা খুলে খিচুড়ি ভালোভাবে নেড়ে নিতে হবে এবং ঘনত্ব ঠিক করার জন্য প্রয়োজনে সামান্য গরম পানি মেশানো যেতে পারে। 

সবশেষে ওপর থেকে আরও এক চামচ খাঁটি ঘি ছড়িয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি গরম-গরম রাজস্থানি বাজরার খিচুড়ি। আচার বা যেকোনো ভাজা সবজির সঙ্গে পরিবেশন করুন। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর