ঝিরিঝিরি বৃষ্টি ঝরলেই মন বলে ওঠে, পাতে আজ খিচুড়ি থাকা চাই। তবে সবসময় কি আর নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগে? মন চাইলে বানিয়ে ফেলতে মুরগির মাংসের খিচুড়ি। চটজলদি কীভাবে মাংসের খিচুড়ি রান্না করা যায়? চলুন জেনে নিই রেসিপি-
উপকরণ
মুরগির মাংস- ৫০০ গ্রাম
পোলাওর চাল- ১ কাপ
মুগডাল- ১ কাপ
পেঁয়াজ কুচি- আধ কাপ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ২ টেবিল চামচ
টক দই- আধ কাপ
জিরা গুঁড়ো- আধ চা চামচ
চামচ ঘি- ৩ টেবিল চামচ
দারচিনি- ২টি

এলাচ- ৪ টি
লবঙ্গ- ৪টি
তেজপাতা- ২টি
লবণ- স্বাদ অনুযায়ী
চিনি- সামান্য
প্রণালি
প্রথমে শুকনো খোলায় ডাল ভেজে নিন। তার পর পানি দিয়ে ধুয়ে রাখুন। মুরগির মাংস ধুয়ে টক দই, লবণ, হলুদ, জিরা, ধনে, মাখিয়ে রাখুন।
চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে তেলে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা। এবার পেঁয়াজ বাটা, রসুন-আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিন।

মাংস দিয়ে কষিয়ে নিন। তেল ছেড়ে ওপরে উঠে এলে সামান্য পানি দিয়ে আধ সেদ্ধ মাংস সরিয়ে রাখুন।
অন্য একটি কড়াইতে ঘি গরম হতে দিন। এর মধ্যে দিন তেজপাতা। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিন। চাল-ডাল দিয়ে নাড়তে থাকুন। সামান্য ভাজা হয়ে এলে পানি দিয়ে ফুটতে দিন।
খানিকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন কষিয়ে রাখা মুরগির মাংস। ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে দিন। মাংস, চাল, ডাল সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কাঁচা মরিচ আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
এনএম




