শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ঢাকা

গায়ক আকবর আর নেই

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

গায়ক আকবর আর নেই

‘তোমার হাত পাখার বাতাসে’ খ্যাত কণ্ঠশিল্পী আকবর আর নেই। রোববার (১৩ নভেম্বর) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন আকবর। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন আকবর। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে ভর্তি হন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

সেখানে এই গায়কের ডান পায়ে দুই দফা অস্ত্রোপচার করা হয়। সেসময় তার পা কেটে ফেলা হতে পারে জানালেও আর কাটতে হয়নি। পরে অর্থাভাবে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান তার স্ত্রী।

এর কিছুদিন পর রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়। কিন্তু তারপরও সুস্থতার কোনো লক্ষ্মণ না দেখা গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তার স্ত্রী। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

আকবরের উত্থান জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে। সেখানে ‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি কণ্ঠে তুলে দেশব্যাপী পরিচিতি পান। তারপর থেকে গান গেয়েই জীবিকা নির্বাহ করছিলেন তিনি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর