বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত অভিনীত বহুল আলোচিত তামিল সিনেমা ‘জেলার ২’। গেল ১৫ অক্টোবর মুক্তি বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। মুক্তির এক সপ্তাহ না পেরোতেই কানাডার ইয়র্ক সিনেমাস থিয়েটার থেকে নামিয়ে ফেলা হয়েছেন। প্রযুক্তিগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে থিয়েটার কর্তৃপক্ষ।
কানাডার ‘ইয়র্ক সিনেমাস’ তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার (২১ অক্টোবর) থেকে সিনেমাটির প্রদর্শন বন্ধ রাখা হয়েছে। প্রদর্শকদের অভিযোগ, প্রযোজনা প্রতিষ্ঠান ‘সান পিকচার্স’-এর অনুমতি সাপেক্ষে উত্তর আমেরিকার পরিবেশক ‘শ্লোকা এন্টারটেইনমেন্টস’ এবং ‘প্রত্যঙ্গিরা সিনেমাস’-এর কাছ থেকে সিনেমাটি প্রদর্শনের জন্য বৈধ কেডিএম পাওয়া যায়নি। সমস্ত আর্থিক লেনদেন ও প্রতিশ্রুতি পূরণ করা সত্ত্বেও বৈধ কেডিএম না পাওয়ায় সিনেমাটি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে থিয়েটার কর্তৃপক্ষ। এমন অপ্রত্যাশিত সমস্যা সৃষ্টির জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা কোনো প্রতিক্রিয়া দেয়নি।

গত ১৫ অক্টোবর মুক্তির পর থেকে বক্স অফিসে রমরমা ব্যবসা করছে ‘জেলার ২’। নবরাত্রি ও দুর্গাপূজার ছুটি থাকায় এক সপ্তাহের মধ্যে ৫৪০ কোটি টাকারও বেশি (প্রায় ৫৪২.৪৫ কোটি রুপি) আয় করেছে সিনেমাটি। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, ভারতের বাজারে প্রথম ছয় দিনে সিনেমাটি প্রায় ২৮৯.০৫ কোটি টাকা নেট এবং ৩৩৮.৪৫ কোটি টাকা গ্রস কালেকশন করেছে। পাশাপাশি বিদেশি বাজার থেকে এসেছে আরও ২০৪ কোটি টাকা।
রজনীকান্ত ছাড়া আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যোগী বাবু, বিদ্যা বালানসহ, রাম্যা কৃষ্ণন, এস জে সূর্য। এছাড়া মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন এবং বিজয় সেতুপতির মতো তারকাদের ক্যামিও চরিত্র দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন।
ইএইচ/




