শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আন্দোলনে গিয়ে ‘ধুরন্ধর’ অভিনেত্রী আটক, তারপর যা হলো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

আন্দোলনে গিয়ে ‘ধুরন্ধর’ অভিনেত্রী আটক, তারপর যা হলো

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে সমর্থন দিয়ে রাজপথে নেমেছিলেন ‘ধুরন্ধর’ ছবির অভিনেত্রী আয়েশা খান। গতকাল  বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে তাঁকে আটক করে পুলিশ। সামাজিক মাধ্যমে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়েশা জানান, তিনি তাঁর ভাই ও কয়েকজন বন্ধুকে নিয়ে আন্দোলনে সংহতি জানাতে মুম্বাইয়ের দাদারে গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে পুলিশ জানায় ওই স্থানে বিক্ষোভের অনুমতি নেই। এরপর কোনো কারণ না দর্শিয়ে তাঁদের পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। 

এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে আয়েশা বলেন, ‘ভ্যানের ভেতরে বসে যখন আমি কথাগুলো বলছি, ভয়ে ও ক্ষোভে আমার হাত কাঁপছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে আমাকে আটক করা হলো! আমি তো মুখ ফুটে একটা শব্দও বলিনি। আন্দোলন শুরু করা তো অনেক দূরের কথা। আমার ভাই আর বন্ধুদের ধরে নিয়ে গিয়েছে বলে আমি সেখানে দাঁড়িয়ে ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমাকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলতে চারজন নারী পুলিশের প্রয়োজন হলো! আমার একটাই প্রশ্ন— আমাকে কেন আটক করা হয়েছে? আমি কি কোনো বেআইনি কিছু করেছি? রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার জন্য আটক করা হলো? আমদের তো কোনো দল ছিল না।’ 

পুলিশের আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘কোনো গোলমাল না করে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম, তাতেই আমাকে টেনেহিঁচড়ে ভ্যানে তুলে আটক করা হলো! সেখানে থাকা সব পুলিশ অফিসারকে বারবার জিজ্ঞেস করলাম—আমাদের দোষটা কী, কেন ধরা হচ্ছে? কিন্তু কেউ একটা কথারও জবাব দিল না! রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাটা কবে থেকে অপরাধ হয়ে গেল?’ 

অভিনেত্রী যোগ করেন, ‘আমার কথা পরিষ্কার সব জায়গায় জবাবদিহিতার ভীষণ অভাব রয়েছে। তবে আমি এখনও আশা হারাইনি। নিশ্চয় একদিন সুন্দর ভবিষ্যৎ দেখতে পাব। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।’

আটকের দুই ঘণ্টার পর আয়েশাকে ছেড়ে দেওয়া হয়। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর