শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এভাবে বিক্ষোভ করে কোনো লাভ নেই, দিল্লির আন্দোলন নিয়ে হেমা মালিনী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

এভাবে বিক্ষোভ করে কোনো লাভ নেই, দিল্লির আন্দোলন নিয়ে হেমা মালিনী

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিল্লিতে আন্দোলন করছেন দেশটির সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সোমবার ‘মার্চ টু সংসদ’ পালনের সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং মারধরের ঘটনা ঘটে। সংসদের ভেতরে চলে তুমুল হট্টগোল। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ক্ষুব্ধ বিজেপি সমর্থিত বলিউড অভিনেত্রী হেমা মালিনী।

সোমবার সংসদের বাইরে সংবাদমাধ্যমকে হেমা বলেন, ‘যদি কোনো সমস্যা হয় তা নিয়ে আলোচনা করা উচিত। এভাবে প্রতিবাদ করলে কিছু হবে না। দেশের যুবসমাজ এবং শিক্ষা ব্যবস্থার জন্য মোদি সরকার সবসময় সকলের পাশে দাঁড়িয়েছে। অনেক কাজ করেছে। আমি শুধুমাত্র বলব আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এভাবে অশান্তি ছড়িয়ে লাভ নেই।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে মাঠে নেমেছেন বলিউডের একঝাঁক তারকা। এ তালিকায় আছেন শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ, প্রকাশ রাজ, পুনম পান্ডে, সোনাক্ষী সিনহা, হৃতিক রোশন ও সংগীতশিল্পী বিশাল দাদলানি।

উল্লেখ্য, গেল এক মাস ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাঁদের দাবি মেনে না নেওয়ায় আমরণ অনশনে বসেন বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। অনশনরত ওয়াংচুককে গেল ১৮ জুলাই জোরপূর্বক হাসপাতালে নিয়ে যায় দিল্লি প্রশাসন। এরপর থেকে আন্দোলন আরও জোরালো হয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর