রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মালাইকা অতীত, অর্জুনের সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

মালাইকা অতীত, অর্জুনের সঙ্গে নাম জড়াতেই মুখ খুললেন কনটেন্ট ক্রিয়েটর

সম্প্রতি পুরুষ সঙ্গীকে নিয়ে মালাইকা অরোরার সমুদ্র বিলাসের খবর চাউর হয়েছে। এবার আলোচনায় তার প্রাক্তন অর্জুন কাপুর। গুঞ্জন উঠেছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী সসাহিবা বালির প্রেমে মজেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাহিবার সঙ্গে অর্জুনের ছবি ছড়িয়ে পড়তেই চর্চা শুরু। লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ডের ম্যাচ দেখতে একসঙ্গে গিয়েছিলেন অর্জুন ও সাহিবা। গ্যালারিতে ম্যাচ উপভোগের সময় হন ফ্রেমবন্দি।

malaika_20260114_184537295

ছবিতে নীল রংয়ের পোশাকে দেখা গেছে তাদের। তারপর থেকেই গুঞ্জন শুরু। এ নিয়ে নীরব রয়েছেন অর্জুন। সাহিবাও পালন করছিলেন একই ভূমিকা। কিন্তু শেষ পর্যন্ত মুখ খুলেছেন।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। জুড়ে দেন অভিনেতার ২০১৪ সালের ছবি ‘টু স্টেটস’-এর জনপ্রিয় গান ‘লোচা এ উলফত’। ক্যাপশনে লেখেন, ‘সব কিছু বিশ্বাস করবেন না।’ সাহিবার এমন ক্যাপশন দেখে অনেকে ধরে নিচ্ছেন মজার ছলেই উত্তর দিলেন তিনি।

Malaika6_20260718_184548636

মালাইকার সঙ্গে অর্ধযুগের সম্পর্ক ছিলেন ১২ বছরের ছোট অর্জুন। এক ছাদের নিচে বাস করতেন তারা। কিন্তু স্থায়ী হয়নি। শোনা যায় মালাইকা এখন নিজের চেয়ে ১৯ বছরের ছোট হীরা ব্যবসায়ী হর্ষ মোহতার গলার মালা। অন্যদিকে অর্জুনের সঙ্গে নাম জড়াল সাহিবার। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর