রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন, যা বললেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন, যা বললেন রাখি সাওয়ান্ত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল নয়াদিল্লি। এ আন্দোলনে শামিল হয়ে টানা ১৮ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তাঁর জীবনের ওপর নির্মিত হয়েছে আমির খানের ‘থ্রি ইডিয়টস’ সিনেমা। দীর্ঘ অনশনে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে সংকটপূর্ণ। এ পরিস্থিতিতে ওয়াংচুকের অনশন ভাঙানোর ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনম ওয়াংচুকের আন্দোলনে সংহতি জানান রাখি। তিনি বলেন,‘আমি নিজে যন্তর মন্তর আন্দোলনে গিয়ে সোনমের অনশন ভাঙাতে চাই। ওঁনার জন্য লেবুর জল, আমের শরবত আর মৌসুমি লেবুর জুস নিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আপনি কিছু ফালতু মানুষের জন্য নিজেকে এভাবে শেষ করে দেবেন না। আপনি আমাদের দেশের অমূল্য রতন। আপনার বেঁচে থাকা খুব জরুরি।’

এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত বলিউডের একাংশও। সরকারের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সোনমের সমর্থনে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন অভিনেত্রী জিনাত আমন, সোনি রাজদান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং রত্না পাঠকের মতো বর্ষীয়ান তারকারা। 

ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনস্থলে গিয়ে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমা খ্যাত অভিনেতা ওমি বৈদ্য (চতুর) এবং অভিনেত্রী স্বরা ভাস্কর।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর