অনেক দিন ধরে আলোচনায় নেই বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার ফের চর্চার বিষয় তিনি। জানালেন চক্রান্ত করে তার হরমোনের ভারসাম্য নষ্ট করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘বিগ বস মারাঠি ৬’-এর প্রতিযোগী ছিলেন রাখি। ওই আসরের সহ প্রতিযোগী রাকেশ বাপটের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে বিচ্ছেদের সঙ্গে বদলে গেছে প্রাক্তনকে নিয়ে রাখির মন্তব্য।
বিজ্ঞাপন
রাকেশের সঙ্গে রসায়ন নিয়ে প্রশ্ন করতেই রাখি বলেন, “কিসের রসায়ন! আমার তো সাইকোপ্যাথদের মতো দশা হয়েছিল। রাকেশ আসলে সব মেয়েকেই পটিয়ে রাখত, কারণ ওটা ওর চাল ছিল। ৪ জন এদিকে, ৪ জন ওদিকে—সবাইকে ইমপ্রেস করে রাখত যাতে কেউ ওকে বাদ দেওয়ার জন্য নমিনেশন না দেয়। শো-তে ওর এন্ট্রি গান ছিল ‘কিসি কে হাথ না আয়েগা ইয়ে লড়কা’, আর হলও তাই। কাউকেও ও নাগাল দিল না কিন্তু ঠিক ফাইনালে পৌঁছে গেল।”
এ সময় হরমোনের ভারসাম্য নিয়ে রাখি বলেন, “বিগ বসের ঘরে ঢুকে আমার হরমোনের ভারসাম্য নষ্ঠ হতে শুরু করেছিল। জীবনে বিয়ে হয়েছে, বিচ্ছেদও হয়েছে, কিন্তু সে সব ছিল জীবনের অঙ্গ। কিন্তু রাকেশ বাপটকে দেখে কেন জানি না হৃদয়ের তারগুলো বেজে উঠল! এখন নিজেকেই প্রশ্ন করি, কেন আমি ওই শো-তে গেলাম (হাসি)!”




