মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ফিলিস্তিনে হত্যাকাণ্ডের জন্য শুধু ইসরায়েল নয়, নরেন্দ্র মোদিও দায়ী’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিবাদ সমাবেশে জনপ্রিয় অভিনেতা
প্রকাশ রাজ

চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এবার এ তালিকায় নাম উঠেছে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, সত্যরাজ এবং চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারনের। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  

সম্প্রতি চেন্নাইয়ে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রকাশ রাজ, সত্যরাজ এবং ভেত্রিমারন।

নিজের নির্ধারিত সময় বক্ত দিতে এসে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ বলেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে রাজনীতি বলা হয় তবে হ্যাঁ, এটি রাজনীতি। এবং আমরা কথা বলবই। যুদ্ধ শেষ হবে, নেতারা হাত মেলাবেন এবং চলে যাবেন। কিন্তু কোনো এক জায়গায় একজন মা তার ছেলের জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য এবং শিশুরা তাঁদের বাবার জন্য অপেক্ষা করবে। এটাই হলো সত্য।’ 

নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বর্তমানে ফিলিস্তিনে যে অবিচার চলছে তার জন্য শুধু ইসরায়েল নয়, আমেরিকাও দায়ী। আর নরেন্দ্র মোদির নীরবতাও সমানভাবে দায়ী।’

 

গাজায় দখলদার ইসরায়েলের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দিয়ে অভিনেতা সত্যরাজ বলেন, ‘গাজায় কীভাবে বোমা ফেলা হয়? মানবতা কোথায়? এমন নৃশংসতা করার পর এসব মানুষ কীভাবে শান্তিতে ঘুমায়?’   

এদিকে চলচ্চিত্র নির্মাতা ভেত্রিমারন বলেন, ‘ফিলিস্তিনের আগ্রাসন পরিকল্পিত হত্যাকাণ্ড। গাজায় শুধু আবাসিক এলাকা নয়, স্কুল এবং হাসপাতালেও বোমা ফেলা হচ্ছে।’ 

ইএইচ/ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর