মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। ক্লাসিক রূপকথা অবলম্বনে নির্মিত ডিজনির নতুন ছবি ২১ মার্চ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে চলচ্চিত্রটি ভালোই ব্যবসা করছে। ইতিমধ্যে বিশ্বের বেশকিছু দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ছবিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

হামাসের বিরুদ্ধে প্রতিবাদে রবি ঠাকুরের কবিতা পাঠ ইহুদি অভিনেত্রীর

এ সিনেমায় অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত। ছবিতে ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে ছবিটি প্রদর্শন নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া হয়। তাদের পরামর্শের প্রেক্ষিতে ২৭০ মিলিয়ন ডলার বাজেটের ‘স্নো হোয়াইট’ সিনেমা মুক্তিতে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার।  

Israeli-actress-780x470

ফিলিস্তিনে ইসরায়েল সেনাবাহিনীর হামলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানিয়েছে, গ্যাদত অনেক আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ রয়েছেন। সে কারণে তার অভিনীত কোনো চলচ্চিত্রই লেবাননে মুক্তি পায়নি।

ফিলিস্তিনকে সমর্থন, ইসলামের টানে অভিনয় ছাড়া সেই অভিনেত্রীর

বিশ্বজুড়ে নন্দিত অভিনেত্রী গাল গ্যাদতের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। সাবেক ইসরায়েলি সেনা সদস্য এই অভিনেত্রী ‘ওয়ান্ডার উইমেন’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘জাস্টিস লিগ’ ও ‘রেড নোটিশ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। তবে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থান বরাবরই সমালোচিত। তিনি ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় নানা সময়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

israil_1

সম্প্রতি গাল গ্যাদতের নাম হলিউড ওয়াক অব ফেমে যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেও, তার উপস্থিতিকে ঘিরে বিক্ষোভ তৈরি হয়। অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন। অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়, সংঘর্ষের ঘটনাও ঘটে।

দুই দিনে গাজায় ১ হাজার ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের

কেবল গাল গ্যাদত থাকার কারণেই নয়, অনেক কারণেই মুক্তির আগে থেকেই বিতর্কে জর্জর ‘স্নো হোয়াইট’। ১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ থেকে প্রথম যে সিনেমা হয়, সেটি ছিল নির্বাক। এরপর নির্বাক, সবাক, অ্যানিমেশন—নানাভাবে পর্দায় এসেছে ‘স্নো হোয়াইট’। নতুন করে বড় পর্দায় নিয়ে এসেছে ডিজনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর