মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ফিলিস্তিনিদের সমর্থন করে কটাক্ষের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

ফিলিস্তিনিদের সমর্থন করে কটাক্ষের শিকার অভিনেত্রী

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে অভিনেত্রী স্বরা ভাস্করকে। এবার গাজাবাসির পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। 

1750084906_swara-in

গাজা ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি সভার আয়োজন করা হয়েছে। সামাজিকমাধ্যমে ওই আয়োজনের একটি পোস্টার প্রকাশ করেছেন অভিনেত্রী। পোস্টটি ভাগ করে নিয়ে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন স্বরা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘মুম্বাই শহরের মানুষ ১৮ জুন সকলে ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।”  ওই পোস্টের পরেই তার দিকে ধেয়ে এসেছে কটাক্ষ। আবার অনেকেই সমর্থনও জানিয়েছেন অভিনেত্রীকে।

গাজা ও ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে এই সভার আয়োজন করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী (সিপিআইএম), ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী-লেনিনবাদী লিবারেশন (সিপিআইএমএল), বিপ্লবী সমাজতন্ত্রী দল (আরএসপি), সমাজবাদী পার্টি-সহ আরও বেশ কয়েকটি বাম দল।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর