মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

সুন্দরবনে ১০ একনলা বন্দুকসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে ১০ একনলা বন্দুকসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহীন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার ও চারটি একনলা বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বলেন, সুন্দরবনের বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

‘এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়’, বলেন তিনি।

আরও পড়ুন:

দাদা ম্যাচ ফ্যাক্টরি: একসময়ের কর্মচঞ্চল কারখানা এখন ‘ধ্বংসস্তূপ’

পাটকল বন্ধের ছয় বছর: কর্মহীন শ্রমিকের জীবনে কাটেনি সংকট

মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ফাটল

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকেপড়া আহত হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত

রাসপূর্ণিমায় দুবলারচরে যেতে বন বিভাগের পাঁচ নৌপথ নির্ধারণ

কোস্ট গার্ড জানায়, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর